ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় অনলাইন জুয়ার এজেন্ট সহ চিহ্নিত জুয়াড়ী গ্রেফতার

 

খুলনা  প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট সহ ৩ চিহ্নিত জুয়াড়ীকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বানিয়াখালী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা পুলিশের এস‌আই নিয়াজ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সন্ধ্যায় বানিয়াখালী বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারে ওবাইদুলের চায়ের দোকানে একদল অনলাইন জুয়াড়ি জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে হট্টগোল হচ্ছিলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার জুয়ার মাষ্টার মাইন্ড কালিকাপুর এলাকার মুজিবুর সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (২৫) সহ তার সহযোগী বৃত্তি ভুলবাড়িয়ার মফিজুল সরদারের ছেলে জাবেদ সরদার (১৯) ও শাহাদাত খাঁর ছেলে উবাইদুল খাঁ (৩৫) কে আটক এবং তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন,এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২৫ এর ২০ ধারায় থানায় মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

;