ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সোনালী ব্যাংক উথলী শাখার ক্যাশ ইনচার্জ মোশারফ হোসেনের বদলী উপলক্ষে বিদায় সম্বর্ধনা

 প্রতিনিধি
সোনালী ব্যাংক পিএলসি উথলী শাখার ক্যাশ ইনচার্জ মোশারফ হোসেনের বদলী জনিত বিদায় উপলক্ষে   সোমবার এক সম্বর্ধনা  সভা  আয়োজন করা হয়।
 বিকাল পাঁচটায় সোনালী ব্যাংক উথলি শাখার ম্যানেজার সোহেল পারভেজের সভাপতি  এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাখার নতুন ক্যাশ ইনচার্জ মোঃ আবুল বাশার কে স্বাগত জানানো হয়। সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ও উথলী প্রেসক্লাব সভাপিত মোহাম্মদ আব্দুল্লাহ এর সঞ্চালনায় আয়োজিত সভায় বিদায়ী ক্যাশ ইন চার্জ মোশারফ হোসেন সহ বক্তব্য রাখেন শাখার গ্রাহক ইদ্রিস আলী ,এনামুল হক অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার খলিলুর রহমান , জয়নাল আবেদিন , শাখার অফিসার আবুল হাসনাত এবং এবং নতুন ক্যাশ ইনচার্জ মোঃ আবুল বাশার। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের কে শাখার কর্মকর্তা কর্মচারী দের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

;