সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়ার খর্ণিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপি পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। শনিবার আসর নামাজ বাদ খর্ণিয়া বাজার হাইস্কুল ময়দানে আয়োজিত মাহফিলে ১ম দিনে প্রধান বক্তা হিসেবে তাফসির আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ধর্মীয় আলোচক মাওলানা এনামুল হাসান বিন নুর। বিশেষ বক্তা থাকবেন মুফতি আতিক উল্লাহ। রবিবার ২য় দিনে প্রধান বক্তা হিসেবে তাফসির আনবেন চ্যানেল আরটিভির ইসলামী আলোচক মাওলানা মোঃ ইদ্রিস আলী জিহাদী। বিশেষ বক্তা থাকবেন ইসলামী চিন্তাবিদ এনটিভি ধর্মীয় আলোচক শেখ আব্দুল্লাহ আল মামুন। মাহফিলে সভাপতিত্ব করবেন খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। বিশেষ আকর্ষণ থাকবে খুলনার সুন্দরবন শিল্পী গোষ্ঠীর ইসলামী সংগীত। মাহফিলে সার্বিক পরিচালনায় থাকবেন মাষ্টার মোল্যা সিরাজুল ইসলাম।