এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ১৫০৫ জন হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
(১৯ মার্চ বুধবার) দুপুরে সান্তাহার ডাক বাংলো চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (UNO) রুমানা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রাব্বানী, ইউনিয়নের সচিব রবিন হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, সাইদুল, ফেরদৌস, লাভলী,এমদাদুল ও সাহিন প্রমুখ।