এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
(১৭ জুন মঙ্গলবার ) বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে জেলা পুলিশ, বগুড়ার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন।
উক্ত কল্যাণ সভা সঞ্চালনা করেন হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া।
সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শুনেন এবং উত্থাপিত সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ, সিভিল স্টাফ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।