এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
নবাগত পুলিশ সুপার, নাটোর মোহাম্মদ তারিকুল ইসলাম
০৮ সেপ্টেম্বর সোমবার নাটোর সদর ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং ট্রাফিক সংক্রান্তে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার, অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট সকলকে সমস্যার সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সের ব্যরাক ঘুরে দেখেন।
পুলিশ সুপার অগ্রাধিকার ভিত্তিতে নাটোর বাস টার্মিনাল এলাকা এবং রেলওয়ে স্টেশনের এলাকায় যানজট নিরশনে ভ্রাম্যমান দোকান উচ্ছেদসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন। তিনি নাটোর জেলা পুলিশের ট্রাফিক বিভাগকে সততা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় নাটোর জেলা পুলিশ নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন লাবু, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) নাটোর মোঃ রেজাউল করিমসহ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।