ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এ এস এম হাবিবুল্লাহ আর নেই

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় প্রেস ক্লাবের জীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এ এস এম হাবিবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . রাজিউন)।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় তিনি ময়মনসিংহ শহরের সানকিপাড়া আব্দুল্লাহ ভিলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ এস এম হাবিবুউল্লাহ ১৯৩৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান বার্তা সম্পাদক (সিএনই) এবং ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

শনিবার বাদ এশা ময়মনসিংহ সানকিপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এ এস এম হাবিবুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

;