ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় নদী খননকৃত মাটি প্রকাশ্য নিলামে বিক্রি

‎সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
‎ডুমুরিয়ায় কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভবদহ নদীর পুনঃ খননের স্ত্তুপকৃত মাটি প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামের আওতায় ৫টি লটের মধ্যে ৩টি সর্বোচ্চ দরদাতার অনুকূলে বিক্রি করা। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে একাধিক ঠিকাদারদের অংশগ্রহণে ১নং লটে খর্ণিয়া বাজার হতে মন্দির সংলগ্ন পর্যন্ত ২৩,৩০০ টাকা ও ৩নং লট ৭৫,০০০ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে বিশ্বজিৎ কুণ্ডু ক্রয় করেন এবং ২নং লটটি ১৭,৬০০ টাকা মূল্যে রাব্বি শেখ ক্রয় করেন।এ সময় উপস্থিত ছিলেন মাটি নিলাম কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা সহ সেনাবাহিনী, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা

;