ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ার খোকসায় আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রুপের সংঘর্ষে দুই ব্যক্তিকে কু‌পি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌ‌নে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রা‌মে এ ঘটনা ঘটে

‌নিহতরা হ‌লেন— একই গ্রা‌মের মৃত চাঁদ আল‌ীর ছে‌লে ফারুক হোসেন (৪০) ও একই ইউনিয়‌নের খানপুর গ্রা‌মের আতিয়ার শে‌খের ছে‌লে আব্দুল শেখ (২৫)।

পু‌লিশ জানায়, আধিপত‌্য বিস্তার নি‌য়ে স্থানীয় ছা‌লিম হো‌সেন ও মিন্টু চৌ‌কিদার গ্রু‌পের ম‌ধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধ‌রে এই হামলা ও হত‌্যার ঘটনা। নিহত দুইজন ছা‌লিম হো‌সেন গ্রু‌পের সদস‌্য।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) বি‌কে‌লে দুই গ্রু‌পের অনুসারী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। রা‌তে বিরোধের জের ধ‌রে মিন্টু চৌ‌কিদা‌রের সমর্থকরা দেশীয় অস্ত্র নি‌য়ে ছালিম হোসেনের বাড়িতে অত‌র্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থ‌লে থাকা ছা‌লি‌মের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডল‌কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকেরা। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখ নিহত হন।

এ সময় গুরুতর আহত অবস্থায় মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‌খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জা‌কির হো‌সেন জানান, স্থানীয় মিন্টু চৌ‌কিদার ও ছা‌লিম হো‌সেন গ্রু‌পের ম‌ধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নি‌য়ে এই হত‌্যার ঘটনা ঘ‌টে‌ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

;