ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ৪ বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার,থানায় মামলা

খুলনা  প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ৪ বছর বয়সী এক শিশু ১৭ বছর বয়সী এক কিশোর কর্তৃক বলাৎকারের শিকার হয়েছে।এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।গত সোমবার বিকেলে উপজেলার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়,  উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের মোমিন মোড়লের ছেলে নবম শ্রেণীর ছাত্র ধর্ষক ইয়ামিন মোড়ল ঘটনার দিন বিকেলে একই এলাকার ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে থাকা একটি নদীর পাড়ে নির্জন জায়গায় নিয়ে যায় এবং তাকে বলাৎকার করে। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অসীম বিশ্বাস জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

;