ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ার মাগুরঘোনা ইউপিতে স্থায়ী কমিটির সভা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকলপের সহযোগিতায় মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থায়ী কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ বৃক্ষ রোপন ও পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল। ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জীর পরিচালনায় বক্তব্য রাখেন অপরাজিতা প্রকলপের জেলা সমন্বয়কারী দিপ্তী রায়, সুরঞ্জন কুমার ঘোষ, মোঃ হাফিজুর রহমান, আঃ হালিম রাজু,আনিছুর রহমান, শাহানারা বেগম, মোঃ কামরুজ্জামান, আবুল হোসেন গাজী, নূরজাহান বেগম, শাহিদা বিবি ও মাফুজা বেগম।

;