ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা প্রদান

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। সভায় বক্তব্যদেন সহকারি কমিশনার (ভূমি) এস,এম আশিষ মোমতাজ,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অধ্যাক্ষ শেখ সহিদুল ইসলাম ও সৌমেন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন প্রমূখ। আলোচনা শেষে ‘জয়িতা অন্নেষন বাংলাদেশথ এর আওতায় উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাঁদর ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

;