ডেস্ক রিপোর্টঃ
জীবননগরের উথলীতে প্রস্তাবিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্থান পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা বিভাগের চুয়াডাঙ্গার উপপরিচালক। আজ মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার উথলীতে প্রস্তাবিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্থান পরিদর্শন করেন পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ পরিচালক চুয়াডাঙ্গা দীপক কুমার সাহা এ সময় তার সাথে ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ প্রবীর কুমার মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জীবননগর, ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম , আবুল হায়াত, সহকারী পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জীবননগর,, লতিকা ইয়াসমিন সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর,, জহুরুল ইসলাম ঝন্টু প্যানেল চেয়ারম্যান উথলী ইউনিয়ন পরিষদ , মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতি উথলী প্রেসক্লাব, আকরাম হোসেন সন্টু প্রাক্তন প্রধান শিক্ষক উথলী মাধ্যমিক বিদ্যালয়, সাজেদুর রহমান সম্পাদক, সূর্যতোরণ ক্লাব উথলী এবং কিছু সংখ্যক এলাকাবাসী। পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি উথলী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রস্তাবিত স্থান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকাবাসীকে উদ্যোগী হয়ে হাসপাতাল নির্মাণে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য এলাকার দানশীল কয়েক ব্যক্তি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র নির্মাণের জন্য উথলী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তরে প্রয়োজনীয় জমি ইতিমধ্যে দান করেছেন এলাকাবাসীর দাবি কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এখানে এ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র নির্মাণ করে এলাকার মা ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।