ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে আন্তজার্তিক নারী দিবস পালন

হাসান নিলয়ঃ

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই স্লোগানে
চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনের মধ্যদিয়ে দিয়ে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসন ও জীবননগর মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আব্দুল খালেক প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য,মহিলা অধিদপ্তরের সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

;