ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী বাজার পাড়া কবরস্থান কমিটি, আরমান সভাপতি রহমান সম্পাদক লিটন কোষাধ্যক্ষ

রফিকুল ইসলামঃ
চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বাজার পাড়া কবরস্থান কমিটি গঠন করা হয়েছে। এতে আরমান সভাপতি রহমান সম্পাদক লিটন কোষাধ্যক্ষ হয়েছেন।
গতকাল ১৮ সেপ্টেম্বর  রাতে এশা বাদ উথলী বাজারের হাট চালিতে উথলী বাজার পাড়া কবরস্থানের নতুন কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ উথলী বাজার পাড়া কবরস্থান নির্বাচন কমিটির আহবায়ক জহুরুল ইসলাম ঝন্টু। সভা পরিচালনা করেন উথলী প্রেসক্লাব সভাপতি ও উথলী বাজার পাড়া কবরস্থান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ। সভায় বক্তব্য রাখেন আশরাফুজ্জান মিলু,জয়নাল আবেদিন, আবুল কালাম, মানোয়ার হোসেন প্রমুখ। সভায় উথলী বাজার পাড়া কবরস্থান পরিচালনার জন্য ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়।কমিটিতে আলহাজ মোঃ আরমান আলী সভাপতি ,মোঃ আবুল কালাম সহ সভাপতি ,মোঃ আবদুর রহমান সম্পাদক ও কোষাধ্যক্ষ মোঃ লিটন মিয়া দায়িত্ব পেয়েছেন।

;